spot_img
spot_img

মাওলানা সানাউল্লাহকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত

হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটির সদস্য মাওলানা সানাউল্লাহকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ রিমান্ডের এই আদেশ দেন।

২০১৩ সালের পল্টন থানায় দায়ের করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে ডিবি পুলিশ। শুনানি শেষে বিচারক পাঁচদিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে, গতকাল বুধবার (২১ এপ্রিল) দিনগত রাত ২টার দিকে নিউমার্কেট এলাকার এরোপ্লেন মসজিদ থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ