শনিবার | ১৩ ডিসেম্বর | ২০২৫

রোজা গেলে বুঝতে পারবেন আন্দোলন কাকে বলে : মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যারা বলে বিএনপি আন্দোলন কোন ঈদের পরে, তাদেরকে বলতে চাই তারিখ দিয়ে আন্দোলন হয় না। রোজা গেলে বুঝতে পারবেন আন্দোলন কাকে বলে।

বিএনপির আন্দোলন কোন ঈদের পরে- তথ্যমন্ত্রীর এমন বক্তব্যের প্রসঙ্গে মির্জা আব্বাস একথা বলেন।

শুক্রবার রাজধানীর লেডিস ক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি আরও বলেন, আমাদের আন্দোলন চলছে। হয়ত সাময়িক বিরতি আছে।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জেডআরএফের প্রেসিডেন্ট তারেক রহমান।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img