spot_img
spot_img

ঈদের দিন ফিলিস্তিনিদের দুটি বাড়ি ধ্বংস করল ইসরাইল

পবিত্র ঈদের দিন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দখলদার বাহিনী একজন ফিলিস্তিনি শহীদ ও একজন বন্দীর ২ টি বাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে।

শুক্রবার (২১ এপ্রিল) পশ্চিম তীরে এ ঘটনাটি ঘটে।

দখলদার ইসরাইলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে,
মোয়াতাজ আল-খাজার বাড়িটি ধ্বংসের আদেশ দিয়েছে কেন্দ্রীয় কমান্ডের প্রধান। যিনি গত মার্চে তেল আবিবে ইসরাইলিদের উপর গুলি চালিয়েছিলেন ও নিহত হন।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ২০২২ সালের অক্টোবরে পশ্চিম তীরে ইসরাইলি সৈন্যকে গুলি চালিয়ে হত্যা করে ওসামা আত-তাভিল। অনুরূপভাবে তার বাড়িও ধ্বংসের আদেশ জারি করা হয়েছে। তিনি বর্তমানে নাবলুসের কারাগারে বন্দি রয়েছেন।

উল্লেখ্য, যদি কোন ফিলিস্তিনি কতৃক ইসরাইলের নাগরিক আর্থিক কিংবা শারীরিক কোন ধরনের ক্ষতির সম্মুখীন হয় তাহলে ফিলিস্তিনিদের সাথে তাদের আত্মীয়দেরও বাড়ি-ঘর ভেঙে ফেলে দখলদার বাহিনী। যা সম্পূর্ণরূপে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। বছরের পর বছর ধরে দখলদার ইসরায়েল এই ধরনের উগ্রবাদী পদক্ষেপ নিয়ে আসছে। যার মাধ্যমে তারা শত শত ফিলিস্তিনিদের বাড়িঘর ভেঙে দিয়েছে। ফলে গৃহহীন হয়েছে নিরপরাধ হাজার হাজার ফিলিস্তিনি।

সূত্র: দি প্যালেস্টানিয়ান ইনফরমেশন সেন্টার

spot_img
spot_img
spot_img

সর্বশেষ