spot_img

এবার সাধারণ মানুষ ‌দুঃখ-কষ্টে ঈদ উদযাপন করেছে : মির্জা ফখরুল

এবার সাধারণ মানুষ ‌দুঃখ-কষ্টে ঈদ উদযাপন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, চাল-ডাল-তেল-লবণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষ ন্যূনতম সামগ্রী কিনতে পারেনি। দুঃখ-কষ্টে কাটছে তাদের ঈদ। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন, এবার ঈদের বাজার কিন্তু জমে ওঠতে পারেনি। কারণ মানুষের ক্রয় ক্ষমতা একেবারেই কমে গেছে।

শনিবার (২২ এপ্রিল) শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, এবারের ঈদ ছিল আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং কষ্টকর। আমাদের অসংখ্য নেতাকর্মী কারাগারে রয়েছেন। ঈদে তারা তাদের পরিবারের সঙ্গে শরিক হতে পারেননি।

এ সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ