spot_img
spot_img

শিবিরকে ‘গুপ্ত’ আখ্যা দিয়ে রাবিতে ছাত্রদলের দেয়াল লিখন কর্মসূচি পালন

জামায়াত-শিবিরের রাজনীতিকে ‘গুপ্ত রাজনীতি’ আখ্যা দিয়ে তা নিষিদ্ধের দাবিতে দেয়াল লিখন কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি সংলগ্ন দলীয় টেন্ট থেকে কর্মসূচিটি শুরু হয়।

চট্টগ্রাম সিটি কলেজে দেয়ালে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনার প্রেক্ষিতে এ প্রতিবাদী দেয়াল লিখন কর্মসূচি পালন করা হয় বলে জানিয়েছে সংগঠনটি।

কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে ‘গুপ্ত রাজনীতি এই ক্যাম্পাসে চলবে না’, ‘গুপ্ত রাজনীতি নিপাত যাক’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান লেখেন।

রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, শিবির ও জামায়াতের গোপন রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধে ছাত্রদল এই কর্মসূচি পালন করছে। ক্যাম্পাসে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি নিশ্চিত করতে হবে এবং শিক্ষার্থীদের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

ছাত্রদল নেতারা কর্মসূচিতে ইসলামী ছাত্রশিবিরের অতীত ভূমিকা নিয়েও সমালোচনা করেন এবং সংগঠনটির বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ