spot_img
spot_img

হজ্বক্যাম্পে লাগেজ র‌্যাপিং সেবা চালু করেছে ধর্ম মন্ত্রণালয়

পবিত্র হজ্বযাত্রাকে আরও সহজ, নিরাপদ ও ঝামেলামুক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। প্রথমবারের মতো হজ্বক্যাম্পে চালু করা হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন বলেন, হজ্বযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করে নির্বিঘ্ন হজ্ব ব্যবস্থাপনা গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান হজ্বযাত্রীদের সেবার বিষয়টি নিবিড়ভাবে তদারকি করছেন এবং তার নির্দেশনার আলোকে এই বিশেষ সেবাটি চালু করা হয়েছে। এ উদ্যোগ হজ্বযাত্রাকে আরও সাবলীল ও সুশৃঙ্খল করবে বলেও তিনি মন্তব্য করেন।

হজ্ব অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, এই সেবার মাধ্যমে হজ্বযাত্রীরা এখন পেশাদার উপায়ে তাদের লাগেজ র‌্যাপিং করাতে পারবেন। এতে ভ্রমণের সময় লাগেজ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা কমবে এবং অনাকাঙ্ক্ষিতভাবে খোলা বা অন্যান্য ঝুঁকি থেকেও সুরক্ষা পাওয়া যাবে। পাশাপাশি, শেষ মুহূর্তের ভোগান্তি কমিয়ে পুরো যাত্রা প্রক্রিয়াকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন হজ্বযাত্রীরা। তাদের মতে, এটি একটি সময়োপযোগী ও প্রয়োজনীয় পদক্ষেপ, যা হজ্বযাত্রাকে আরও স্বস্তিদায়ক করে তুলবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ