spot_img
spot_img

নড়াইলে রাতের অন্ধকারে বৃদ্ধাকে পুড়িয়ে হত্যা

নড়াইলের কালিয়া উপজেলায় রাতের অন্ধকারে এক বৃদ্ধাকে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২১ ‍মে) গভীর রাতে উপজেলার পেড়লি ইউনিয়নের জামরিলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

৭৫ বছর বয়সী নিহত সালেহা বেগম জামরিলডাঙ্গা গ্রামের নুর মোহাম্মদ খন্দকারের স্ত্রী।

জানা গেছে, বৃদ্ধা সালেহা বেগম প্রতিদিনের মতো শুক্রবারও রাতের খাবার খেয়ে বারান্দায় ঘুমিয়ে পড়েন।

গভীর রাতে দুর্বৃত্তরা ঘুমন্ত অবস্থায় তাকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করে।

জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। যারা এ ধরনের ঘৃণিত কাজ করেছে তাদের ছাড় দেয়া হবে না। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ