spot_img
spot_img

কোরবানি বন্ধের নির্দেশদাতা কূটনীতিক শাবাবকে কলকাতা থেকে প্রত্যাহার

কলকাতা মিশনে গরু কোরবানি বন্ধের নির্দেশ দিয়ে বিতর্কের জন্ম দেওয়া নেদারল্যান্ডসে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা শাবাব বিন আহমেদকে ঢাকায় ফেরার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে গত নভেম্বরে তাকে কলকাতা উপ-হাইকমিশনার হিসেবে পদায়নের সিদ্ধান্তও বাতিল করেছে মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২২ মে) মন্ত্রণালয়ের এক বদলি আদেশে অনতিবিলম্বে দায়িত্ব ত্যাগ করে তাকে ও তার পরিবারকে ঢাকা ফিরার জন্য বলা হয়।

উল্লেখ্য, বিজেপির হিন্দুত্ববাদী বয়ান তুলে ধরে কলকাতায় বাংলাদেশ মিশনে কোরবানির বন্ধের নির্দেশ দেয় কূটনীতিক শাবাব বিন আহমেদ। এ নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিতর্কিত কূটনীতিকের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিলো।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ