spot_img
spot_img

আজকেও রামেক হাসপাতালে ১৩ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে আজকেও ১৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় এই ১৩ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২১ জুন) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২২ জুন) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ের মধ্যে তারা মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ১৩ জনের মধ্যে ৫ জনের করোনা পজিটিভ ছিল। আর ৮ জন ভর্তি ছিলেন করোনার উপসর্গ নিয়ে। মৃতদের মধ্যে রাজশাহীর ১২ ও নাটোরের ১ জন।

এ নিয়ে চলতি মাসের ২২ দিনে (১ জুন সকাল ৮টা থেকে ২২ জুন সকাল ৮টা পর্যন্ত) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেলেন ২২৯ জন।

রামেক হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬ জন। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালে ভর্তি আছেন ৩৯৩ জন। হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৩০৯টি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ