মিয়ানমারে ষষ্ঠ দফায় অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ব্রিটেন। ঘোষিত নতুন নিষেধাজ্ঞাগুলো ‘সেনাবাহিনী কর্তৃক বৈধভাবে গঠিত’ স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিল (এসএসি) তথা সামরিক প্রশাসনের অর্থনৈতিক স্বার্থকে খর্ব করবে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার (২২ জুন) ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।
নতুন এই নিষেধাজ্ঞা মিয়ানমারের রাষ্ট্রীয় মালিকানাধীন দুই প্রতিষ্ঠান টিম্বার এন্টারপ্রাইজ ও মিয়ানমার পার্ল এন্টারপ্রাইজের ওপর আরোপ করা হবে। প্রতিষ্ঠান দুটোর ব্রিটেনে থাকা সব সম্পদ বাজেয়াপ্ত করা হবে। এই দুই প্রতিষ্ঠান থেকে মিয়ানমারের সামরিক শাসক লাখ লাখ রাজস্ব আয় করে।
ব্রিটেন সামরিক অভ্যুত্থনের মাধ্যমে ক্ষমতায় আসা মিয়ানমারের সামরিক জান্তা শাসককে যে কোনো ধরনের অর্থনৈতিক সহযোগিতা করবে না নতুন এই নিষেধাজ্ঞা সে ব্যাপারেই পরিস্কার বার্তা দিল।












