spot_img

‘আমরা এত নিচু মানসিকতার নই’; ভারতে ইলিশ না পাঠানো প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী

‘দিল্লি টিকা দিচ্ছে না বলে বাংলাদেশ ইলিশ পাঠাচ্ছে না’- ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার এমন খবরের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‌আমরা এত নিচু মানসিকতার নই।

আজ মঙ্গলবার (২২ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকরা ভারতীয় ওই গণমাধ্যমের খবর প্রসঙ্গে জানতে চাইলে তিনি এ কথা বলেন। তিনি এ প্রসঙ্গে এর বেশি কিছু বলেননি।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি টিকা দিচ্ছে না বলে বাংলাদেশ ইলিশ পাঠাচ্ছে না। সেই প্রতিবেদনে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের টানাপোড়নের কথাও উল্লেখ করা হয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ