spot_img

ইরান যুদ্ধ থেকে আমেরিকার সরে আসা উচিত: মেসি

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ বা সামরিক সংঘাত থেকে আমেরিকাকে অবিলম্বে সরে আসার আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেস সদস্য থমাস মেসি।

তিনি বলেন, এই সিদ্ধান্ত নিতে দেরি হলে (যুদ্ধ থেকে সরে আসা) আমেরিকার রাজনৈতিক ও সামরিক প্রভাব মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়তে পারে।

শুক্রবার (৩১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

মেসি বলেন, ‘ইরান তাদের খেলা গুটিয়ে নেওয়ার বা কোনো সমঝোতায় আসার আগে অন্তত আরো তিনটি পরিস্থিতির জন্য অপেক্ষা করছে, আমেরিকার কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ কি শেষ হয়ে যাবে? মধ্যপ্রাচ্য অঞ্চলে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা কি ফুরিয়ে যাবে? নাকি রিপাবলিকানরা তাদের সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা হারাবে?’

তিনি বলেন, ‘এই তিনটির যেকোনো একটি ঘটার আগেই আমাদের এই আলোচনার টেবিল ছেড়ে উঠে আসা বা সংঘাত থেকে সরে আসা উচিত।’

সূত্র: আল-জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ