spot_img
spot_img

গ্রেপ্তার আতঙ্কে জাতিসংঘে ভাষণ শেষ করেই দেশে ফিরলেন নেতানিয়াহু

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেওয়ার পরপরই নিউইয়র্ক ছাড়ার বিমানে ওঠেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাঁর সফর সংক্ষিপ্ত রাখার পেছনে নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়েছিল ইসরাইলি গণমাধ্যম। একই সময়ে নিউইয়র্কে তাঁর সফর ও জাতিসংঘে ভাষণ ঘিরে বিক্ষোভ এবং গ্রেপ্তারের ঘটনাও ঘটে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেন নেতানিয়াহু। ভাষণ শেষে তিনি লাতিন আমেরিকার কয়েকটি দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং ইসরাইলের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আইজ্যাক অ্যাকর্ডস সম্প্রসারণের আহ্বান জানান।

এর আগে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি নেতানিয়াহুকে গ্রেপ্তারের কথা বলেছিলেন। তবে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে মামদানি বলেন, নিউইয়র্ক সিটির নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার স্বাধীন আইনি এখতিয়ার নেই। একই সঙ্গে তিনি বলেন, আইসিসির পরোয়ানাটি সম্মান করা উচিত।

নেতানিয়াহুর নিউইয়র্ক সফর ঘিরে জাতিসংঘ সদর দপ্তরের আশপাশে ব্যাপক বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে মিছিল করেন। নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবারের এক বিক্ষোভে ১০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরে তাদের সবাইকে ছেড়ে দেওয়া হয়।

নেতানিয়াহু জাতিসংঘে দেওয়া ভাষণে ইসরাইলের বিরুদ্ধে গাজ্জায় গণহত্যার অভিযোগ অস্বীকার করেন এবং নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সমালোচনা করেন। তাঁর ভাষণের সময় বিশ্বের বিভিন্ন দেশের কয়েক ডজন প্রতিনিধি অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান।

সূত্র : আল জাজিরা, রয়টার্স, সিএনএন

spot_img
spot_img
spot_img

সর্বশেষ