spot_img

চলতি বছরেই মেট্রোরেল ও কর্ণফুলী টানেল উদ্বোধন: প্রধানমন্ত্রী

চলতি বছরেই মেট্রোরেল ও কর্ণফুলী নদীর তলদেশের টানেল উদ্‌বোধন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধানমন্ত্রী।

এ সময় তিনি দেশের বন্যা পরিস্থিতি, পদ্মা সেতু উদ্‌বোধন, সীতাকুণ্ডসহ দেশে বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের কথা উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের সরকার। সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নই আমাদের সরকারের লক্ষ্য।

এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সিলেটে এত বেশি বন্যা কখনও দেখা যায়নি। প্রাকৃতিক দুর্যোগ তো ঠেকানো যায় না। তবে, মানুষের ক্ষয়ক্ষতি যাতে কম হয়, তার জন্য সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। সেনাবাহিনীসহ সরকারের বিভিন্ন পক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ