মাহবুবুল মান্নান
চট্টগ্রাম আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিম হলেন মাওলানা ওবাইদুল্লাহ হামজা।
জামিয়া পটিয়া মাদরাসার মুহতামিম মুফতী আব্দুল হালিম বোখারীর ইন্তেকালে মুহতামিম এর পদ শুন্য হয়।
মুফতী আব্দুল হালিম বোখারীর জানাযার পূর্বে জামিয়ার প্রধান মুফতী ও মুহাদ্দিস মুফতী হাফেজ আহমদ উল্লাহ জামিয়া কতৃপক্ষের সিদ্ধান্তে তাকে ভারপ্রাপ্ত মুহতামিম ঘোষণা করেন।পরবর্তী শুরা না হওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।
মাওলানা ওবাইদুল্লাহ হামজা এতদিন নায়েবে মুহতামিম এর দায়িত্বে ছিলেন।











