spot_img
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৪

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে গাঁজার গাছসহ ৫৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (২২ জুন) ডিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপির মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা করা হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানে থেকে দুই হাজার ৪১৬ পিস ইয়াবা, ২৭ কেজি গাঁজা ও একটি গাঁজার গাছ, ১৯৫ গ্রাম ৯৩ পুরিয়া হেরোইন, ১০ বোতল ফেনসিডিল ও ১০টি ইনজেকশন জব্দ করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ