spot_img

শেখ হাসিনা আছেন বলেই পদ্মা সেতু হয়েছে: তথ্যমন্ত্রী

একজন শেখ হাসিনা আছেন বলেই পদ্মা সেতু হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেছেন, সঠিক রাজনৈতিক নেতৃত্ব, সঠিক সাহসী নেতৃত্ব যে অসম্ভবকে সম্ভব করতে পারে, সেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন।

বুধবার (২২ জুন) রাজধানীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে পদ্মা সেতুর অবদান’ সেমিনারে মন্ত্রী এসব কথা বলেন। তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রী বলেন, পদ্মা সেতু শুধু একটি সেতু নয়, বিশ্ববেনিয়াদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আওয়ামী লীগ সরকারের এবং সবার ওপরে শেখ হাসিনার সক্ষমতার প্রতীক হচ্ছে পদ্মা সেতু। বিশ্বব্যাংক এবং সংশ্লিষ্ট অন্যান্য বিশ্ববেনিয়া, বাংলাদেশে তাদের সুবিধাভোগীরা এবং বিএনপি-জামাতসহ আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ পদ্মা সেতু নিয়ে যে সমালোচনা-ষড়যন্ত্র করেছিল, সেই জাল ছিন্ন করে, তাদের হুমকি-ধমকি উপেক্ষা করে এরকম একটি মেগা প্রকল্প বাস্তবায়ন শেখ হাসিনার পক্ষেই সম্ভবপর হয়েছে।’

ড. হাছান বলেন, যারা ষড়যন্ত্রে যুক্ত ছিল আজকে তাদের কেউ কেউ নিশ্চুপ হয়ে গেছে, ষড়যন্ত্রে যারা নেতৃত্ব দিয়েছিল তারা নিশ্চুপ। তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা দেশে না বিদেশে আমিও জানি না। আর কেউ কেউ সুর বদলেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ