spot_img

শেখ হাসিনার অধীন আগামী নির্বাচন হবে: কামরুল ইসলাম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন,তত্ত্বাবধায়ক সরকার নয়, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে।

বৃহস্পতিবার (২২ জুন) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের নবগঠিত কার্যকরী কমিটি ও উপদেষ্টা পরিষদের পরিচিতি সভায় এসব কথা বলেন তিনি।

দেশে গণতন্ত্রকে হত্যা করার অপচেষ্টা চলছে জানিয়ে কামরুল ইসলাম বলেন, দীর্ঘমেয়াদি অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার চেষ্টা চলছে। একটি অপশক্তি দেশকে সিকিমের তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে চায়।

একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি বলেন, নির্বাচন নিয়ে দেশ ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে তা মোকাবিলা করা হবে।

বাংলাদেশে সাম্প্রতিক নির্বাচনগুলোতে আমেরিকা ও যুক্তরাজ্যের চেয়ে অনেক বেশি ভোটার উপস্থিতি ছিল বলেও জানান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ