spot_img
spot_img

মসজিদ-মাদরাসায় রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধে আইন চান বিএনপির এমপি রেজা

দেশে মসজিদ ও মাদরাসায় সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড ও সভা-সমাবেশ নিষিদ্ধে আইন প্রণয়নের দাবি জানিয়েছেন কুষ্টিয়া-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রেজা আহাম্মেদ।

সোমবার (২২ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ১২তম দিনে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান। বিকেল ৩টায় স্পিকার হাফিজ আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

রেজা আহাম্মেদ বলেন, মসজিদ আল্লাহর ঘর। এটি ইবাদতের স্থান। এখানে মুসল্লিরা নামাজ আদায় করবে এবং কোরআন তিলাওয়াত করবে। কিন্তু বর্তমানে একটি রাজনৈতিক দল মসজিদকে রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য ব্যবহার করছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আইন প্রণয়ন করে মসজিদ ও মাদরাসায় রাজনৈতিক মিটিং সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হোক।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো যেভাবে খোলা মাঠ, শিক্ষা প্রতিষ্ঠান বা হলরুমে সভা-সমাবেশ করে, তেমনি নির্দিষ্ট স্থানে তাদের কার্যক্রম পরিচালনা করা উচিত। ধর্মীয় স্থানকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয় বলেও তিনি মত দেন।

তার এই বক্তব্যের বিষয়ে সকলের মতামত এক হবে কি না, তা নিয়েও তিনি সংশয় প্রকাশ করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ