spot_img
spot_imgspot_img

১০ আগস্ট পর্যন্ত নূপুর শর্মাকে গ্রেফতার না করার নির্দেশ আদালতের

মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও উম্মুল মুমিনীন আয়েশা (রা.)-কে নিয়ে কটূক্তির অপরাধে বেশ কিছুদিন ধরেই তীব্র সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন হিন্দুত্ববাদী বিজেপির নেত্রী নূপুর শর্মা।

সেই প্রেক্ষিতে সোমবার (১৮ জুলাই) গ্রেফতারিতে স্থগিতাদেশ চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন নূপুর। তবে তার পরের দিনই নূপুর শর্মাকে ১০ আগস্ট পর্যন্ত গ্রেফতার করা যাবে না বলে জানায় দেশটির উচ্চ আদালত।

মঙ্গলবার (১৯ জুলাই) সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত ও জে বি পাড়িয়ালার অবকাশকালীন বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন।

এ ছাড়া নূপুর তার বিরুদ্ধে দায়ের হওয়া সব এফআইআর এক জায়গায় নিয়ে আসার আবেদনও করেছেন। এখন পর্যন্ত তার বিরুদ্ধে দেশের একাধিক থানায় মোট ৯টি এফআইআর দায়ের হয়েছে।

জানা যায়, নূপুরের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই সব মামলায় কেন্দ্র ও রাজ্যগুলোকে নোটিশ দিয়েছেন আদালত। আগামী ১০ আগস্ট এই সংক্রান্ত শুনানি হবে। এর আগ পর্যন্ত নূপুরকে গ্রেফতার না করার নির্দেশ দিয়েছেন আদালত।

সূত্র: যুগশঙ্খ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ