spot_img
spot_img

ইসরাইলি সেনাদের গুলিতে ফিলিস্তিনি কিশোর শহীদ

দখলদারিত্বের বিরুদ্ধে চলামান একটি বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ায় ১৭ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরকে শহীদ করেছে ইসরাইলি সৈন্যরা।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার (২১ জুলাই) ফিলিস্তিনের রামাল্লার উত্তরে অবস্থিত উম্মে সাফা গ্রামে এ ঘটনাটি ঘটে। যেখানে ইসরাইলি সৈন্যদের হামলায় আরো কয়েকজন আহত হয়েছে। যাদের মধ্যে একজন নিহত ও অন্যজন গুরুতর আহত হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, বিক্ষোভ চলাকালীন সময়ে ১৭ বছর বয়সী মুহাম্মাদ ফুয়াদ আতা আল বায়িদকে মাথায় গুলি করে সৈন্যরা। এ সময় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তিনি মারা যান।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, প্রতিবাদী ফিলিস্তিনি জনতাকে ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে দখলদার ইসরাইলি বাহিনী তাদের দিকে আগ্নেয়াস্ত্র, রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

শুক্রবার জুমার নামাজের পর গ্রামটির স্থানীয় সংগঠনগুলো দখলদারিত্বের বিরুদ্ধে এ প্রতিবাদ কর্মসূচির ডাক দেয়।

প্রায় প্রতি শুক্রবার স্থানীয় সংগঠন ও প্রতিষ্ঠানগুলো দখলকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের বিভিন্ন এলাকা জুড়ে দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করে।

আর এসব প্রতিবাদ কর্মসূচি ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে ইসরাইল সৈন্যরা প্রতিনিয়ত রাবার বুলেট কাঁদানে গ্যাস ও মারাত্মক আগ্নেয়াস্ত্র ব্যবহার করে যা অসংখ্য ফিলিস্তিনির প্রাণ কেড়ে নেয়।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ