spot_img

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে একটি বেসামরিক পরমাণু চুক্তির আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (২১ জুলাই) প্রকাশিত দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, আমেরিকার সঙ্গে বেসামরিক পরমাণু কর্মসূচিবিষয়ক এই চুক্তির আওতায় সৌদি আরবকে একটি বেসামরিক পরমাণু কর্মসূচি গড়ে তুলতে সহযোগিতা করা হবে। এর মাধ্যমে জ্বালানি খাতে পরমাণু প্রযুক্তিতে প্রবেশাধিকার পাবে দেশটি।

আমেরিকা ও সৌদি আরবের মধ্যকার এই পরমাণু সহযোগিতা চুক্তির মেয়াদ ৩০ বছর।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের তথ্যমতে, চুক্তিটির মূল্য কয়েক বিলিয়ন ডলার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে সৌদি আরবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পথও খুলে যেতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, এই চুক্তির লক্ষ্য সৌদি আরবের পরমাণু অবকাঠামো নির্মাণ ও উন্নয়নে আমেরিকান কোম্পানিগুলোকে কেন্দ্রীয় ভূমিকা দেওয়া। একই সঙ্গে অন্যান্য বিদেশি কোম্পানির অংশগ্রহণ সীমিত রাখা হবে।

সূত্র: ডেইলি জংগ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ