spot_img
spot_img

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলা যুদ্ধাপরাধ হতে পারে: অ্যামনেস্টি

আফগানিস্তানের কাবুলে উমিদ মাদকাসক্তি নিরাময়কেন্দ্রে পাকিস্তানের চালানো হামলার তদন্তের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি বলেছে, ১৬ মার্চের ওই হামলা যুদ্ধাপরাধের পর্যায়ে পড়তে পারে।

মঙ্গলবার (২১ জুলাই) নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক তদন্ত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

তদন্তের ফলাফলে অ্যামনেস্টি জানায়, হামলার সময় কেন্দ্রটি অস্ত্র বা গোলাবারুদ সংরক্ষণ কিংবা অন্য কোনো সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল বলে পাকিস্তান যে দাবি করেছে, তার পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

সংস্থাটি আরও জানায়, এই হামলায় আন্তর্জাতিক মানবিক আইনের মৌলিক নীতিমালা লঙ্ঘিত হয়েছে। এই আইন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করে। কেন্দ্রটিকে লক্ষ্যবস্তু করা গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে এবং তা যুদ্ধাপরাধের পর্যায়েও পড়তে পারে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, হামলাকে ন্যায্যতা দেওয়ার মতো পর্যাপ্ত প্রমাণ না থাকলে আন্তর্জাতিক আইন অনুযায়ী এর পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত সব দায়ী ব্যক্তিকে তদন্তের আওতায় আনতে হবে।

উল্লেখ্য, চলতি বছরের ১৬ মার্চ কাবুলের উমিদ মাদকাসক্তি নিরাময়কেন্দ্রে হামলা চালায় পাকিস্তানি সেনাবাহিনী। এতে ৪০০ জনের বেশি মানুষ শহীদ হন এবং আরও অনেকে আহত হন।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img
spot_img
spot_img

সর্বশেষ