spot_img

আফগানিস্তান থেকে দেশে ফিরেছে ৮৭ ভারতীয়

আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে নিজ দেশে ফিরেছে ৮৭ জন ভারতীয়। তবে তাদের সঙ্গে নেপালের দুই নাগরিকও দিল্লি ফিরেছেন।

রবিবার (২১ আগস্ট) ভোরে এয়ার ইন্ডিয়ার দুটি বিশেষ বিমান তাদের নিয়ে দিল্লি বিমান বন্দরে পৌঁছেছে বলে জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

দিল্লি বিমানবন্দরে নামা দুটি বিমানের একটি ভারতীয়দের নিয়ে রওনা হয় তাজিকিস্তানের রাজধানী দশানবে থেকে। অন্য বিমানটি কাতারের রাজধানী দোহা থেকে। কাবুল থেকে ওই দুই বিমানবন্দরে ভারতীয়দের নিয়ে আসা হয় ভারতীয় সেনাবাহিনীর বিশেষ বিমান ও গাড়িতে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, আফগানিস্তান থেকে ভারতীয়দের নিয়ে ঘরে ফিরছি। এয়ার ইন্ডিয়া ১৯৫৬ ইতিমধ্যেই ৮৭ জন ভারতীয়কে তাজিকিস্তান থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছে। ভারতীয়দের নিয়ে আরও বেশ কয়েকটি বিমান দেশে ফিরতে চলেছে।

তবে দিল্লিতে পৌঁছলেও এখনই ঘরে ফেরা হবে না এই ভারতীয়দের। করোনা পরীক্ষা করার পর রিপোর্ট আসা পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ