spot_img
spot_img

আজাদ কাশ্মীরে সড়ক দুর্ঘটনায় পাকিস্তানের ৯ সেনা নিহত

আজাদ কাশ্মীরে সড়ক দুর্ঘটনায় পাকিস্তানের ৯ সেনা সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও চার সেনা।

রবিবার (২১ আগস্ট) ভোরে আজাদ কাশ্মীরের বাগ জেলায় এ ঘটনা ঘটে।

পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, রবিবার ভোররাতে আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকে) বাগ জেলায় সেনাদের বহনকারী গাড়িটি একটি খালে ডুবে গেলে পাকিস্তান সেনাবাহিনীর ৯ সৈন্য প্রাণ হারায়। এ ঘটনায় আরও চার জন আহত হয়েছে।

পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, সৈন্যরা তাদের নিয়মিত সামরিক দায়িত্ব পালনের সময় বাগ জেলার সুজাবাদে এ ঘটনা ঘটে। এতে আহতদেরকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রাওয়ালপিন্ডিতে স্থানান্তরিত করা হয়েছে। এছাড়া নিহতদের জানাজা মংলা গ্যারিসনে অনুষ্ঠিত হয়েছে।

আইএসপিআর আরও জানায়, নিহত সেনাদের মৃতদেহ তাদের নিজ শহরে পাঠানো হবে এবং পূর্ণ সামরিক মর্যাদায় দাফন করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ