spot_img

আফগান সরকারকে স্বীকৃতি দিতে জাতিসংঘে আহ্বান জানালেন কাতারের আমীর

তালেবানের সঙ্গে সম্পৃক্ত হতে বিশ্ব নেতাদের প্রতি জোর আহ্বান জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়ে বিশ্ব নেতাদের সামনে আফগানিস্তানের পরিস্থিতি তুলে ধরে এ আহ্বান জানান তিনি।

কাতার আমির বলেন, তালেবানকে প্রত্যাখান করা মানে সংকট আরও তীব্রতর হওয়া। এজন্য সবার উচিত তালেবান গোষ্ঠীর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া। কারণ আলোচনার মাধ্যমেই ইতিবাচক ফলাফল আসতে পারে।

শেখ তামিম আরও বলেন, তার দেশ তালেবানদের দখলের পর আফগানিস্তান থেকে হাজার হাজার মানুষকে ‘মানবিক কর্তব্য’ হিসেবে সরিয়ে নেওয়ার কোন প্রচেষ্টা ছাড়েনি। এবং দোহায় করা সব চুক্তি বাস্তবায়নে তার অংশীদারদের সঙ্গে সমন্বয় করে সবকিছু অব্যাহত রাখবে।

তিনি বলেন, আমরা খুশি যে দোহা আমাদের অঞ্চলে আন্তর্জাতিক বহুপাক্ষিক কর্মকাণ্ডের রাজধানী।

সূত্র: আল জাজিরার।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ