spot_img

সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে ক্ষমতা দেওয়া হবে: এনামুর রহমান এনাম

সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সর্বাত্মক ক্ষমতা দেওয়া হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এনাম।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচিত সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে কারো যদি কোনো দাবি থাকে, সংবিধানের অধ্যাদেশ বাতিল না করে তাদের কোনো দাবি মানার সুযোগ নেই। অতএব আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন হবে। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সর্বাত্মক ক্ষমতা দেওয়া হবে।

বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বি.বাড়িয়ার নবীনগর উপজেলায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বলেন, ইউনিয়ন নির্বাচনে কোথাও পরিস্থিতি ঘোলাটে হয়নি বরং সর্বত্র সুষ্ঠুভাবেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সঠিক রেখে সুষ্ঠু নির্বাচনের মধ্যদিয়ে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার সক্ষমতা আওয়ামী লীগ সরকারের রয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল। তার নেতৃত্বেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী গৃহহীনদের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে নিয়েছেন। যার আলোকে অনেকেই ঘর পেয়েছেন। বাংলাদেশে কেউ গৃহহীন থাকবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ