হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে সিসিইউতে নেওয়া হয়।
এর আগে, ১৭ সেপ্টেম্বর দিবাগত রাত দেড়টায় কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয় খালেদা জিয়াকে। পরে আবার কেবিনে নেওয়া হয়। এখন আবার তাকে সিসিইউতে নেওয়া হলো।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদরোগে ভুগছেন। তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন মেডিকেল বোর্ডের সদস্যরা।











