spot_img
spot_img

পাকিস্তানে আফগান শরনার্থীদের জন্য আরো বেশি ত্রাণ পাঠানোর আহ্বান পাক মন্ত্রীর

পাকিস্তানে বসবাসরত আফগান শরনার্থীদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আরো বেশি ত্রাণ পাঠানোর আহ্বান জানিয়েছেন দেশটির রাজ্য ও সীমান্ত অঞ্চল মন্ত্রী আমির মুকাম।

করাচিতে আফগান শরণার্থী শিবিরের পরিচালকের সাথে একটি বৈঠকে শরণার্থীদের ক্রমবর্ধমান চাহিদার বিষয়বস্তু তুলে ধরেন তিনি। এসময় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আফগান শরনার্থীদের জন্য আরো বেশি তহবিল গড়ে তোলার আহ্বান জানান।

মুকাম বলেন, “আফগানিস্তানে চলমান বৃহত্তর মানবিক সংকট এবং আফগান শরনার্থীদের তাৎক্ষণিক চাহিদা উভয়টি মোকাবেলার জন্য জরুরি আন্তর্জাতিক পদক্ষেপ প্রয়োজন।”

উল্লেখ্য, বর্তমানে পাকিস্তানে বৈধ নথি পত্রসহ প্রায় ১৫ লক্ষ আফগান শরণার্থী দেশটিতে বসবাস করছেন। তবে সাম্প্রতিক সময়ে জোরপূর্বক আফগান শরণার্থীদের দেশে পাঠানোর ঘটনা ঘটেছে। এতে বেশ আতঙ্কে দিন কাটাচ্ছেন এসব আফগান শরণার্থীরা।

সূত্র: কেপি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ