spot_img
spot_img

পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই ককটেল হামলাকারীদের পরিচয় বের হবে: রাশেদ খান

নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই বাসে আগুন ও ককটেল হামলা কারা করেছে তা বের হয়ে আসবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে সমমনা জোটের এক সভায় তিনি এ কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, বিএনপিকে বলা হয় জুলাইয়ে বিএনপি মাঠে ছিল না। জুলাইয়ে এই প্রেসক্লাবের সামনে থেকে সবার আগে কে গ্রেপ্তার হয়েছিলেন, জনাব রুহুল কবীর রিজভী। বিএনপি মাঠে না থাকলে বিএনপির এই সংগ্রামী নেতাকে কেন গ্রেপ্তার করা হলো, জুলাইয়ের সময়ে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে বিএনপি, ছাত্রদল, যুবদল এবং বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা বিভিন্ন দলের নেতাকর্মীরা।

সুতরাং আজকে যারা এই চক্রান্ত করছে তাদের ব্যাপারে দেশের জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই যে সাত মাসের একটি সরকার, সেই সরকারের বিরুদ্ধে এখনই লংমার্চ কর্মসূচি। এটা কি কোনো স্বাভাবিক কর্মসূচি? জামায়াতে ইসলামী-এনসিপি লংমার্চ করছে। আর বিপরীত দিকে আওয়ামী লীগ মাঠে নেমে অরাজকতা সৃষ্টি করছে। অর্থাৎ এই মুহূর্তে দুইটা বিরোধী দলের অপতৎপরতা সামলে বিএনপিকে সরকার পরিচালনা করতে হচ্ছে।”

তিনি আরও বলেন, “এই বিরোধী দল আওয়ামী লীগের সঙ্গে তাল মিলিয়ে আগামী ডিসেম্বর থেকে কর্মসূচি শুরু করতে চায়। যেমন শেখ হাসিনাও ডিসেম্বরে ফিরতে চান।”

spot_img
spot_img
spot_img

সর্বশেষ