spot_img
spot_img

বারবার প্রতারণার কারণে জনগণের আস্থা অর্জন করতে পারেনি জামায়াত: রিজভী

বারবার প্রতারণার কারণে জনগণের আস্থা অর্জন করতে পারেনি জামায়াত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

তিনি বলেন, সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় পতিত স্বৈরাচারের পাশাপাশি বিরোধী দলের আত্মস্বীকৃত সন্ত্রাসীরাও দায়ী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার ও বিরোধী দলের ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, “অপপ্রচার দিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করা যাবে না। অথচ তারপরও জনমনে ধোঁয়াশা তৈরি করতেই কর্মসূচি দিচ্ছে বিরোধী দল।”

তিনি মনে করেন, বিরোধী দলের কর্মসূচি কোনো বাধার সম্মুখীন না হওয়া প্রমাণ করে দেশে গণতান্ত্রিক পরিবেশ বিরাজমান।

রিজভী প্রশ্ন রাখেন, “বাসে আগুন ধরাচ্ছে কে? বোমাবাজি করছে কে? এরা কি পলাতক ফ্যাসিস্ট? নাকি নতুন করে তৈরি হয়েছে? এখন তারা ফ্যাসিস্টের সঙ্গে মিলিত হয়েছে। না হয় ট্রেনে যখন আগুন দেওয়া হলো। তারপর যারা গ্রেফতার হলো দেখা গেল তারা জামায়াতের লোক।”

এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, এনসিপি ও জামায়াত একত্রে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ