spot_img
spot_img

মৌমাছির কামড়ে ছাত্রলীগ নেতার মৃত্যু

মৌমাছির কামড়ে তানভীর হাসান নামে ছাত্রলীগের এক নেতার মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তানভীরের মৃত্যু হয়। নিহত তানভীর টাঙ্গাইলের মধুপুরে বেরীবাইদ ইউনিয়নের মাগন্তিনগর গ্রামের টার্গেট বাজার এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি ইউনিয়ন ছাত্রলীগের নেতা ছিলেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, বেরীবাইদ ইউপি চেয়ারম্যান জুলহাস উদ্দিন ও মধুপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান খান মিথুন।

মশিউর রহমান খান মিথুন জানান, তানভীর বেরীবাইদ ইউনিয়ন ছাত্রলীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক ছিলেন।

তানভীরের মামা রায়হান জানান, বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বাড়ির পাশের একটি গাছের মৌমাছির বাসায় বাজপাখি আক্রমণ করলে বাসা ভাঙা মৌমাছি বিক্ষিপ্ত হয়ে পড়ে।

মামা রায়হান আরও জানান, তানভীর গত বৃহস্পতিবার পাশের উপজেলা গোপালপুর থেকে বিয়ে করে নববধূকে ঘরে তুলেছেন। এক সপ্তাহের মাথায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ