spot_img

নাটোরে পুলিশের সঙ্গে বিএনপির তুমুল সংঘর্ষ; আহত ২০

নাটোরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে সাংবাদিকসহ ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে।

সোমবার (২২ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে শহরের আলাইপুর বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নাটোর জেলা বিএনপির সহসভাপতি ছাবিনা ইয়াসমিন ছবি অভিযোগ করে বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি পালন করতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। তারা বিএনপি নেতা কর্মীদের বেধড়ক মারধর, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদের অনশন কর্মসূচি পণ্ড করে দেয়।

এ সময় বিএনপি নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে তিনিসহ একটি জাতীয় দৈনিকের নাটোর প্রতিনিধির মাথায় ইটের আঘাত লেগে আহত হন। আহত সাংবাদিককে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ