spot_img

বিএনপির আন্দোলনে আ.লীগের কিছু যায়-আসে না: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এক দফা অথবা ১০ দফা আন্দোলন করুক, তাতে আওয়ামী লীগের কিছু যায় আসে না। কারণ আওয়ামী লীগ আন্দোলনে ভয় পায় না।

সোমবার (২২ নভেম্বর) বাসভবনে ব্রিফিংকালে ওবায়দুল কাদের এ কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ রাজপথের সংগঠন। আন্দোলন-সংগ্রাম করেই ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। জেল-জুলুম-নির্যাতনের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের দাবি আদায়ের সাহসী সংগঠন আওয়ামী লীগ।

কাদের বলেন, অতীতেও দেশবাসী বিএনপির দফাভিত্তিক আন্দোলন দেখেছে। তাদের আন্দোলন রাজপথে নয়, তাদের আন্দোলন হচ্ছে ফেসবুক আর মিডিয়া নির্ভর।

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির গণ-আন্দোলনের হুমকির বিষয়ে সেতুমন্ত্রী বলেন, তাদের এসব হুমকি-ধামকি নিজেদের পদ-পদবি টিকিয়ে রাখার চেষ্টা ছাড়া আর কিছু নয়। বিএনপির নেতারা তাদের আন্দোলনের সক্ষমতা সম্পর্কে ভালোই জানেন। তবুও তারা কর্মী-সমর্থকদের রোষানল থেকে বাঁচতে গণমাধ্যমে লিপসার্ভিস দিয়ে যাচ্ছেন অবিরাম।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ