রবিবার | ৮ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

ইসলামী মূল্যবোধের ভিত্তিতে জাতীয় ঐক্য এখন সময়ের দাবি: নেজামে ইসলাম পার্টি

ইসলামী মূল্যবোধের ভিত্তিতে জাতীয় ঐক্য এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নেতারা।

তারা বলেন, জাতিকে বিভক্ত করে শাসনের যে নীতি চলছে, তা রাষ্ট্র ও সমাজকে দুর্বল করছে। এই সংকট থেকে উত্তরণে রাজনৈতিক মতভেদ ভুলে জাতীয় ঐক্যগড়ে তুলতে হবে। ইসলামপ্রিয় জনতা, সব রাজনৈতিক শক্তি ও সচেতন জনগণের সম্মিলিত প্রচেষ্টায়ই সম্ভব দেশে একটি ইনসাফভিত্তিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।

শনিবার (২২ নভেম্বর) সকালে রাজধানীর পুরানা পল্টন কার্যালয়ে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সভায় বক্তারা এসব কথা বলেন।

তারা আরো বলেন, নেজামে ইসলাম পার্টি মনে করে, একটি নিরপেক্ষ ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়তে হলে জনগণের অধিকার, ন্যায়ের শাসন এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে জাতীয় ঐক্য আজ সময়ের দাবিতে পরিণত হয়েছে।

পার্টির সিনিয়র নায়েবে আমির মাওলানা আবদুল মাজেদ আতহারীর সভাপতিত্বে ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহারের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন, নায়েবে আমির মাওলানা মোখলেসুর রহমান কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, ডা. মাওলানা ইলিয়াস খান, সহকারী মহাসচিব হাফেজ মাওলানা আজিজুল হক, মাওলানা মোজাম্মেল তালুকদার, সহকারী অর্থ সচিব আনওয়ারুল কবীর, প্রচার ও প্রকাশনা সচিব মাওলানা আবদুল্লাহ আল মাসউদ খান, দফতর সচিব মুফতি দ্বীনে আলম হারুনী, আইন বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট নিজাম উদ্দিন, সমাজকল্যাণ বিষয়ক সচিব মাওলানা এরশাদ বিন জালাল, প্রশিক্ষণ সচিব মাওলানা শরিফুর রহমা প্রমুখ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ