গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে কারও মৃত্যু হয়নি। তবে একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে নতুনকরে শনাক্ত হয়েছেন সাতজন। এতে জেলায় মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো এক লাখ দুই হাজার ৫২৯ জনে।
বুধবার (২২ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এসব তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ২২২ জনের নমুনা পরীক্ষায় সাতজনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে করে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দাঁড়ায় প্রায় শূণ্য দশমিক ৫৭ শতাংশে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চারজন নগরের এবং বাকি তিনজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে একজন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে একজন, অ্যান্টিজেন টেস্টে দুজন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে একজন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে দুজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।











