নিজ দেশের অর্থ আটকে রাখায় আমেরিকার বিরুদ্ধ রাস্তায় নেমে বিক্ষোভ করেছে আফগান জনগণ। তারা আফগানিস্তানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক সন্ত্রাস বন্ধের দাবি জানিয়েছেন।
এ ছাড়াও মার্কিন সরকার আফগানিস্তানের অর্থ আটকে রাখায় এর প্রতিবাদে হোয়াইট হাউজের সামনেও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠানে খবর পাওয়া গেছে। গতকাল সোমবারে অনুষ্ঠিত ওই সমাবেশে আফগান জনগণকে মার্কিন নীতির বলির পাঠা না করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানানো হয়।
এটা স্পষ্ট মার্কিন সরকার আফগানিস্তান থেকে সেনা সরিয়ে আনলেও দেশটির জনগণকে এখনও কষ্ট দিয়ে যাচ্ছে। এর আগে গত বিশ বছরে মার্কিন সরকার তালেবান দমনের নামে হাজার হাজার নিরীহ বেসামরিক আফগানকে হত্যা করেছে এবং আফগানিস্তানের অনেক অবকাঠামোও ধ্বংস করেছে।
জানা যায়, আমেরিকা আফগানদের প্রায় এক হাজার কোটি ডলার অর্থ আটকে দেওয়ায় দেশটি জরুরি খাদ্য ও ওষুধসহ নানা জরুরি পণ্যের সংকটে ভুগছে এবং দেশটিতে দুর্ভিক্ষ ও চরম দারিদ্র ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।











