মাহবুবুল মান্নান | ইনসাফ
দুইদিন ব্যাপী ৮৪তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আয়োজন করেছে চট্টগ্রামের জামিয়া ইসলামিয়া পটিয়া।
আজ বৃহস্পতিবার (২২ডিসেম্বর) জোহরের পর যারা বয়ান করবেন তারা হলেন, জামিয়া নানুপুর মাদরাসার মুহতামিম মাওলানা সালাহউদ্দিন নানুপুরী, রাজঘাটা মাদরাসার মুহতামিম মাওলানা হাবিবুল ওয়াহেদ ও মাওলানা আনাস সুলতানী (ফটিকছড়ি)।
আসরের পর বয়ান করবেন জামিয়া পটিয়ার মুহাদ্দিস মাওলানা জাকারিয়া আল-আজহারী ও মাওলানা ক্বারী নুরুল্লাহ। মাগরিবের বয়ান করবেন মাওলানা আব্দুল হক (কক্সবাজার), জামিয়া হাটহাজারির সহকারী মুহতামিম মুফতী জসিম উদ্দীন, মুফতী কেফায়েতুল্লাহ শফিক (টেকনাফ), ডক্টর মাহমুদুল হাসান আল-আজহারি (লন্ডন) ও জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতীব মুফতী রুহুল আমিন।
এশার পর বয়ান করবেন মাওলানা হাসান জামিল (ঢাকা), মুফতী মিজানুর রহমান সাইদ (ঢাকা) ও মাওলানা নাসিরুদ্দিন (গোপালগঞ্জ)











