spot_img

আন্দোলন না করলেও আ.লীগ সরকারকে যেতে হবে: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আন্দোলন করি বা না করি এই সরকারকে (আওয়ামী লীগ) যেতে হবে। এখন আপনারা আমাদের প্রতিদিন কোর্টে নেন। কিন্তু ক্ষমতা থেকে গেলে আপনাদের ২৪ ঘণ্টা কোর্টে থাকতে হবে। আমরা মামলা না করলেও দেশের ১৮ কোটি মানুষ মামলার প্রস্তুতি নেবে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর আরও বলেন, দেশের মালিক জনগণ। তারা ভোটাধিকার প্রয়োগ করে, কে দেশ পরিচালনা করবে সেটা নির্বাচিত করবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ