spot_img
spot_img

জামিয়া পটিয়ার মাহফিলে আগামীকাল যারা বয়ান করবেন

মাহবুবুল মান্নান | ইনসাফ

দুইদিন ব্যাপী ৮৪তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আয়োজন করেছে চট্টগ্রামের জামিয়া ইসলামিয়া পটিয়া।

আগামীকাল শুক্রবার (২৩ডিসেম্বর) দ্বিতীয় দিবসের প্রথম অধিবেশন ফজরের পর যারা বয়ান করবেন তারা হলেন, মাওলানা এমদাদ উল্লাহ নানুপুরী, মাওলানা আব্দুল বাসেত খাঁন সিরাজী, ফেনী জামিয়া রশিদীয়ার মুহতামীম মুফতী শহিদুল্লাহ, জামিয়া জিরির মুহাদ্দিস মাওলানা ড. আ ফ ম খালিদ হোসাইন, ঢাকা বসুন্ধরা ইসলামি রিসার্চ সেন্টারের মুহতামীম মুফতী আরশাদ রাহমানি, মাওলানা ফরিদ উদ্দিন আল মোবারক(ফেনী), হাটহাজারী মাদরাসার মুহতামীম আল্লামা মুহাম্মাদ ইয়াহইয়া, মাওলানা জায়েদ মজাহেরী (ভারত), মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, চট্টগ্রাম জামিয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ার মুহতামীম আল্লামা সুলতান যওক নদভী ও জামিয়া পটিয়ার শায়খুল হাদীস মুফতী হাফেজ আহমদ উল্লাহ।

সমাপনী অধিবেশন (বাদ জুমা) বয়ান করবেন মাওলানা সাঈয়্যিদুল আলম আরমানী, জামিয়া পটিয়ার মুহতামীম মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ ও মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ