spot_img

‘দুর্নীতি বন্ধে রাজনীতিতে গুণগত পরিবর্তন সময়ের অনিবার্য দাবি’

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ব্যাংক খাত ধ্বংসের মাধ্যমে দেশের অর্থনীতি স্থবির করে দেওয়া হয়েছে। লুটপাট, দুর্নীতি করে যারা বিদেশে অর্থ পাচার করে বেগম পাড়া তৈরি করেছে তাদেরকে জনগণের টাকা জনগণের কাছে ফেরত দিতে হবে। বিদেশে পাচারকৃত টাকা দেশে ফেরত আনলে দেশে কোনও অভাব থাকবে না।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, লুটপাট ও দুর্নীতি বন্ধে রাজনীতিতে গুণগত পরিবর্তন সময়ের আনিবার্য দাবি। এটা বুঝতে দেরি হলে জনগণকে চরম খেসারত দিতে হবে।

তিনি আরও বলেন, দ্বাদশ নির্বাচন নিয়েও সরকার ভোট ডাকাতির ফন্দি করছে। রাতের অন্ধকারে ভোট ডাকাতির করে ফের ক্ষমতায় আসার সুযোগ জনগণ রুখে দেবে। সরকার জনগণের সকল অধিকার হরণ করে দেশে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে। দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধির ফলে জনগণ দিশেহারা। মানুষের বাক-স্বাধীনতা বলতে নেই। মায়ের জানাজায় ডাণ্ডাবেড়ি-হাতকড়া পরে জানাজার ইমামতি করার ঘটনা ঘটিয়ে সরকার লজ্জাজনক অধ্যায়ের সূচনা করেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ