spot_img
spot_img

আফগান স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তুর্কি উলামা প্রতিনিধিদের সাক্ষাত

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের স্বররাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দীন হক্কানীর সাথে সাক্ষাত করলেন তুরস্কের আলেমদের একটি প্রতিনিধি দল।

বুধবার (২০ ডিসেম্বর) আফগান স্বররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে উলামা প্রতিনিধি দলটিকে বরণ করে নেওয়া হয়।

আফগান স্বররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাতকালে প্রতিনিধি দলটির প্রধান শায়েখ ইবরাহীম সরদার বলেন, আফগানিস্তানের সাথে তুরস্কের সম্পর্ক ঐতিহাসিক ও বহু পুরোনো। দু’দেশের মূল্যবোধও প্রায় একই।

তিনি আরো বলেন, প্রকৃত স্বাধীনতা অর্জনে আফগানদের সীমাহীন আত্মত্যাগ অবিস্মরণীয় ও প্রশংসাযোগ্য। তবে দেশ ও জাতির যথাযথ সেবা নিশ্চিত করা, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখাও তালেবান নেতৃত্বাধীন সরকার ও আফগান মুজাহিদীনদের জন্য অনেক বড় পরীক্ষা।

সিরাজুদ্দীন হক্কানী এসময় ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে মসজিদ, মাদ্রাসা, স্কুল নির্মাণ ও বিভিন্ন বিপদ ও দুর্যোগে আফগানদের সহযোগিতা করায় তুরস্কের সরকারের কৃতজ্ঞতা প্রকাশ করেন। এক্ষেত্রে তুর্কি উলামাদের বিশেষ অবদান রয়েছে উল্লেখ করে তাদের ধন্যবাদ জানান।

কঠিন পরিস্থিতিতেও উলামারা দেশে দেশে ইসলামকে টিকিয়ে রাখতে ভূমিকা রাখেন এদিকে ইঙ্গিত করে তিনি বলেন, অনেক সময় শরঈ আহকাম ও ইবাদাত পালন কঠিন হয়ে পড়ে কিন্তু তারপরও উলামারা দ্বীনের আলো প্রজ্জ্বলিত ও দাওয়াতকে জিইয়ে রাখেন।

তিনি আরো বলেন, আপনাদের সাথে আমরা পবিত্র দ্বীনের বন্ধনে আবদ্ধ। ইমারাতে ইসলামিয়ায় আপনাদের আগমন ও পরামর্শ তালেবান নেতৃত্বাধীন সরকারের জন্য অতি গুরুত্বপূর্ণ। এসব পরামর্শ আমাদের শক্তিশালী করতে সাহায্য করবে। প্রতিনিধি দলের নিয়মিত সফর ও আলোচনা দু’দেশের সম্পর্ককে আরো মজবুত করতে ভূমিকা রাখবে।

সূত্র: আল ইমারাহ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ