দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত রোগী হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১০ হাজার ৯০৬ জন। শনাক্তের হার ৩১ দশমিক ২৯।
রোববার (২৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬ লাখ ৮৫ হাজার ১৩৬ জনে। এর মধ্যে মোট মারা গেছেন ২৮ হাজার ২২৩ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৮৫৭টি ল্যাবরেটরিতে ৩৫ হাজার ৫১ জনের নমুনা সংগ্রহ ও ৩৪ হাজার ৮৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন ১০ হাজার ৯০৬ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১ দশমিক ২৯ শতাংশ।
এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২১ লাখ ১৬ হাজার ৮৮০টি। এতে মোট শনাক্ত হন ১৬ লাখ ৭৪ হাজার ২৩০ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের মোট হার ১৩ দশমিক ৯১ শতাংশ।











