spot_img
spot_img

সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহারের কথা ভাবছে আমেরিকা

সিরিয়া থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করে নেয়ার কথা বিবেচনা করছে আমেরিকা।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সিরিয়া সরকার দেশটির উত্তরাঞ্চল থেকে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) বিরুদ্ধে ব্যাপক অভিযান চালাচ্ছে। এসডিএফ যদি সত্যিই ভেঙে যায়, তাহলে মার্কিন সেনাদের সিরিয়ায় থাকার প্রয়োজন হবে না।

সিরিয়ায় আটশ থেকে একহাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এসডিএফ ও সিরিয়ার সেনাবাহিনীর মধ্যে লড়াই মার্কিন সেনাদের ঝুঁকির মুখে ফেলেছে।

এই অভিযান ১৪ বছরের গৃহযুদ্ধের সময় গঠিত মিলিশিয়াদের নিরস্ত্র করা এবং যোদ্ধাদের জাতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করতে সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শার’আ আল জুলানীর নেয়া প্রচেষ্টার অংশ।

কর্মকর্তারা জানান, সিরিয়ার সেনাবাহিনীর সঙ্গে কাজ করা ঠিক হবে না, কারণ বাহিনীর অনেকে ‘জিহাদিদের’ প্রতি সহানুভূতিশীল এবং এতে কুর্দি ও দ্রুজ সংখ্যালঘুদের ওপর গণহত্যা চালিয়েছে এমন কর্মী রয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

spot_img
spot_img
spot_img

সর্বশেষ