spot_img

দেশের মৎস্য ও প্রাণিসম্পদ এখন বিদেশে রপ্তানি হচ্ছে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, দেশের চাহিদা পূরণ করে মৎস্য ও প্রাণিসম্পদ আজ বিদেশে রপ্তানি হচ্ছে। বিলুপ্ত প্রায় সকল দেশীয় প্রজাতির মাছ এখন স্বাভাবিকভাবে পাওয়া যাচ্ছে। সরকার দেশীয় প্রজাতির সকল মাছ যাতে পাওয়া যায় সে জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির কক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শেখ হাসিনার শাসন আমলে এ দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হয়। ব্যবসা-বাণিজ্যের উন্নতি হয়। দেশের কৃষকরা ভালো থাকেন। এটা একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেধা ও প্রচেষ্টায় সম্ভব হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ