spot_img
spot_img

গাজ্জায় ইসরাইলী বিমান হামলা; ৪০ ফিলিস্তিনি শহীদ

ফিলিস্তিনের গাজ্জা উপত্যকার মধ্যাঞ্চলে কয়েকটি আবাসিক এলাকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিমান হামলায় অন্তত ৪০ জন শহীদ হয়েছেন। ওই হামলায় আরও শতাধিক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এদিকে, ফিলিস্তিনি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া বলছে, বৃহস্পতিবার ইসরাইলী বিমান গাজ্জার দেইর এল-বালাহ শহরের কয়েকটি আবাসিক বাড়িতে কয়েক দফায় হামলা চালায়। ফলে বাড়িগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করছে, নিহত কয়েকজনের লাশ আল-আকসা শহীদ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়া ইসরাইলী অভিযানের ফলে আশেপাশের এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর অ্যাম্বুলেন্স এবং সিভিল ডিফেন্স ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ