spot_img
spot_img

শাল্লায় হামলার ঘটনায় ইনু, মেনন, শাহরিয়ারদের নিয়ে তদন্ত কমিশন গঠন

সুনামগঞ্জের হিন্দু অধ্যুষিত পল্লীতে হামলার তদন্তে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু, নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরদের নিয়ে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এবং আদিবাসী ও সংখ্যালঘু বিষয়ক সংসদীয় ককাসের যৌথ উদ্যোগে সাত সদস্য বিশিষ্ট জাতীয় তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২২ মার্চ) একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির এক আন্তর্জাতিক ওয়েবিনারে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

শাহরিয়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফা জব্বার।

সাত সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিশনে রয়েছেন- বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক (চেয়ারপারসন), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু, সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, সংসদ সদস্য ও মানবাধিকার নেত্রী আরমা দত্ত, নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ও ব্যারিস্টার তুরিন আফরোজ (সদস্য সচিব)।

এই কমিটি আগামী এক মাসের মধ্যে সরেজমিনে তদন্ত করে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবেদন প্রদান করবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ