spot_img
spot_img

মাদরাসায় স্বাধীনতা দিবস উদযাপনের নির্দেশ

কারিগরি ও মাদরাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন করার নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড। এজন্য নানামুখী কর্মসূচি পালনে নির্দেশনা রয়েছে।

মঙ্গলবার (২৩ মার্চ) মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার মুহাম্মাদ সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগ থেকে নির্দেশনা মোতাবেক আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন করতে হবে। এ দুই বিশেষ দিন উদযাপনে কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এসব কর্মসূচি বাস্তবায়নে সব মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে- স্কুল/কলেজ/মাদরাসা সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি/বীর মুক্তিযোদ্ধাদের কণ্ঠে ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা করতে হবে। সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। দেশের সব বিভাগ, জেলা এবং উপজেলা পর্যায়ে সকালে কুচকাওয়াজ, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী সমাবেশ, জাতীয় সংগীত পরিবেশন এবং ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

জাতীয় পর্যায়ে রচনা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজনসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে বলা হয়েছে ওই নির্দেশনায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ