spot_img

জনগণের কাছে নির্ভুল আবহাওয়া বার্তা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত আগাম সতর্কবার্তা নির্ভুলভাবে জনগণের কাছে পৌঁছে দিতে আবহাওয়া দপ্তরসহ সংশ্লিষ্ট সব সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

তিনি বলেন, ডপলার রাডার ও স্যাটেলাইট উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে আবহাওয়া পূর্বাভাস দেওয়ার সক্ষমতা অর্জন করেছে। আমি আশা করি, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত তথ্য, পূর্বাভাস ও আগাম সতর্কবার্তা নির্ভুলভাবে জনগণের কাছে পৌঁছে দিতে সক্ষম হবে।

বুধবার (২৩ মার্চ) ‘বিশ্ব আবহাওয়া দিবস ২০২২’ উপলক্ষে এক বাণীতে এ আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব আবহাওয়া দিবস-২০২২’ উদযাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত। বিশ্ব আবহাওয়া সংস্থা কর্তৃক দিবসটির এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘আগাম সতর্কতা এবং আগাম পদক্ষেপ-দুর্যোগঝুঁকি হ্রাসে আবহাওয়া, পানি ও জলবায়ুর তথ্য’ যা অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ।

তিনি বলেন, আগাম সতর্কীকরণ ব্যবস্থা দুর্যোগঝুঁকি থেকে জনসাধারণের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে প্রধান নিয়ামক হিসেবে কাজ করে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে মাল্টি-হেজার্ড আর্লি ওয়ানিং সিস্টেম প্রাকৃতিক দুর্যোগ ঝুঁকি প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আবহাওয়া পূর্বাভাসের ওপর ভিত্তি করে দুর্যোগ আঘাত হানার পূর্বেই কার্যকর পদক্ষেপ নেওয়া গেলে দুর্যোগের সম্ভাব্য ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ