spot_img

দ্রব্যমূল্য নিয়ে বিএনপির অপরাজনীতি মাঠে মারা গেছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যেকোনো ইস্যু নিয়ে রাজনীতি করার অপচেষ্টা বিএনপির মজ্জাগত স্বভাব। দ্রব্যমূল্য নিয়ে বিএনপির অপরাজনীতি মাঠে মারা গেছে। শেখ হাসিনা সরকার জনবান্ধব সরকার। তাই জনগণের যে কোনো দুঃখ-দুর্দশায় সাড়া দেয়।

বুধবার (২৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সরকার পূর্বপ্রতিশ্রুতি অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগ আইন প্রণয়ন করে। সে আইনের ভিত্তিতে গঠিত অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশন গঠনে সব রাজনৈতিক দল, এমনকি ব্যক্তি পর্যায়েও নাম প্রস্তাবের আহ্বান করে।

তিনি বলেন, সারাদেশের সব স্তরের জনগণের আগ্রহ আছে কি নাই, তা এর মধ্য দিয়েই প্রমাণিত হয়েছে। ইসির সঙ্গে সংলাপে উপস্থিত বিশিষ্টজনদের মধ্যে বিএনপি ঘরাণার ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ